
মাতৃভাষায় ইঞ্জিনিয়ারিং এর যাত্রাটি শুরু হয় ২০২০ সালে
পুরো পৃথিবী যখন করোনার থাবায় নিশ্চল, নিস্তব্ধ—তখন দুইজন তরুণ ইঞ্জিনিয়ারের ভাবনায় জন্ম নেয় একটি প্রশ্ন—ইঞ্জিনিয়ারিংকে আরও সহজ, বাস্তবমুখী ও শিক্ষার্থীবান্ধব করে তোলা যায় কীভাবে?
সেই ভাবনা থেকেই জন্ম নেয় Thevenin EEE Job Guideline। শুরুটা ছিল Job Solution Book দিয়ে—আর সেই ছোট্ট উদ্যোগই হয়ে ওঠে শিক্ষার্থীদের সঙ্গে আমাদের প্রথম সেতুবন্ধন

২০২১ সালঃ
গাইডলাইন বই থেকে ইঞ্জিনিয়ারিং কোর্স
শুধু বই নয়, ইঞ্জিনিয়ারিং শেখানোর নতুন এক পথ তৈরি করার স্বপ্ন নিয়ে ২০২১ সালে যাত্রা শুরু করে Thevenin eTutors। বাংলায়, সহজ ভাষায় এবং বাস্তব উদাহরণের মাধ্যমে EEE শেখানোর এই উদ্যোগ ধীরে ধীরে হয়ে ওঠে আমাদের পথচলার অন্যতম প্রধান অধ্যায়।
পরবর্তী সময় | Power থেকে বিস্তৃত Technical Career
শুরুতে লক্ষ্য ছিল মূলত Power Sector। শিক্ষার্থীদের ভালোবাসা, আস্থা ও সাফল্য আমাদের ভাবনাকে আরও বিস্তৃত করে। Power-এর পাশাপাশি যুক্ত হয় Telecom Sector Preparation এবং BTCL Assistant Manager (Technical) Course।
শিক্ষার্থীদের সাফল্য আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে—সঠিক দিকনির্দেশনা একজন ইঞ্জিনিয়ারের ক্যারিয়ার বদলে দিতে পারের

Thevenin Textbook Series | জ্ঞানকে বইয়ের পাতায়
কোর্সের অভিজ্ঞতা ও শিক্ষার্থীদের প্রয়োজন থেকেই তৈরি হয় Thevenin Textbook Series। Circuit Analysis, Electronics, Electrical Machines, Communication ও Power System—EEE-এর গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সহজবোধ্য বাংলায় সাজিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার এই যাত্রা আমাদের দীর্ঘমেয়াদি স্বপ্নেরই অংশ।
স্বপ্ন যখন অনেক বড়
আজ Thevenin eTutors ও Thevenin EEE Job Guideline একসাথে কাজ করছে EEE শিক্ষার্থীদের শেখা, অনুশীলন ও ক্যারিয়ার প্রস্তুতির জন্য। আমাদের প্রতিটি কোর্স, প্রতিটি বই এবং প্রতিটি উদ্যোগের পেছনে একটাই লক্ষ্য—
ইঞ্জিনিয়ারিং শেখাকে সহজ করা, নিজের ভাষায় শেখার সুযোগ তৈরি করা এবং আত্মবিশ্বাসের সঙ্গে ক্যারিয়ার গড়ার পথ দেখানো।